নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল এসকাফ (Eskuf) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-টু-পাগলাগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যুবরাজ (৩৮), পিতা—আব্দুল হামিদ ড্রাইভার, সাং—উত্তর খয়রাকুডি (নজরুল মাস্টারের বাড়ির পাশে), থানা—হালুয়াঘাট, জেলা—ময়মনসিংহকে ২০ বোতল এসকাফসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন