ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ৫ আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এজাহারভুক্ত মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস, এসআই রেহানুল ইসলাম ও এসআই সনজিব জোর্য়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) পারুল (৫৫), পিতা: শুক্কুর মুন্সি, স্থায়ী ঠিকানা: শিয়াচর লালখা, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (২) মো. রফিকুল ইসলাম ওরফে লাল মিয়া (৫৪), পিতা: মৃত অসিম উদ্দিন, স্থায়ী ঠিকানা: পশ্চিম রসুলপুর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (৩) মো. ওয়াজেদ মিয়া (যুবলীগ নেতা) (৫০), পিতা: হাসমত সিকদার, স্থায়ী ঠিকানা: নূরবাগ, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (৪) আবুল কালাম (৪৮), পিতা: মৃত নোয়াব আলী, সাং: শাহীবাজার কবরস্থান, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; এবং (৫) সুমন (২৯), পিতা: তোফায়েল, সাং: শান্তিধারা, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এজাহারভুক্ত মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস, এসআই রেহানুল ইসলাম ও এসআই সনজিব জোর্য়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) পারুল (৫৫), পিতা: শুক্কুর মুন্সি, স্থায়ী ঠিকানা: শিয়াচর লালখা, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (২) মো. রফিকুল ইসলাম ওরফে লাল মিয়া (৫৪), পিতা: মৃত অসিম উদ্দিন, স্থায়ী ঠিকানা: পশ্চিম রসুলপুর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (৩) মো. ওয়াজেদ মিয়া (যুবলীগ নেতা) (৫০), পিতা: হাসমত সিকদার, স্থায়ী ঠিকানা: নূরবাগ, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; (৪) আবুল কালাম (৪৮), পিতা: মৃত নোয়াব আলী, সাং: শাহীবাজার কবরস্থান, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; এবং (৫) সুমন (২৯), পিতা: তোফায়েল, সাং: শান্তিধারা, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত