ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই ২০২৬) ফতুল্লা মডেল থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আঃ হামিদ খানের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন শিয়াচর টক্কার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সহিদুল ইসলাম (৫১), পিতা- ইব্রাহিম বেপারী, মাতা- হনুফা বেগম, সাং- শিয়াচর, টক্কার মাঠ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই ২০২৬) ফতুল্লা মডেল থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আঃ হামিদ খানের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন শিয়াচর টক্কার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সহিদুল ইসলাম (৫১), পিতা- ইব্রাহিম বেপারী, মাতা- হনুফা বেগম, সাং- শিয়াচর, টক্কার মাঠ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত