ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ডিবির অভিযানে ৪ জন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ মে সকাল সাড়ে ৭টার দিকে ‘মালঞ্চ পরিবহন’-এর একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১১-৩৫৮১) জামালপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে ৭-৮ জন মোটরসাইকেল আরোহী বাসটির গতিরোধ করে। এ সময় বাসের চালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে মারধর করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা দাবি করা হয়। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নগদ ৯ হাজার ৫০০ টাকা, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি টেকনো স্মার্টফোন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে ২৯ মে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা (৫৬), পিতা- মৃত মো. মোসলেহ উদ্দিন, মাতা- আকলিমা খাতুন, সাং- ৭২ কলেজ রোড, গলাচিপা, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির ক-জোন ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, পিপিএম, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০), পিতা- মৃত মোস্তফা কামাল, মাতা- শাহিদা আক্তার, স্থায়ী সাং- চালনা, থানা- পলাশ, জেলা- নরসিংদী; এ/পি সাং- মুক্তিনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; মো. সেন্টু (৪০), পিতা- মৃত মওলা বক্স, মাতা- আমেনা বেগম, স্থায়ী সাং- কিল্লারপুল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ; মো. রবিন (৩৫), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা- রুবি আক্তার (স্ত্রী- খাদিজা আক্তার), স্থায়ী সাং- কাজীপাড়া, পোঃ- বরাবো, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; এবং মো. ইউসুফ (২৬), পিতা- মৃত আ. জব্বার, মাতা- মোসা. রাশিদা বেগম, স্থায়ী সাং- ১নং ওয়ার্ড কালীবাড়ি, আমতলী পৌরসভা, থানা- আমতলী, জেলা- বরগুনা; এ/পি সাং- সিআই খোলা (সামছুল হকের বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন সৈকতের বিরুদ্ধে জিএমপি, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে। সেন্টুর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির ৬টি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের সড়ক ও মহাসড়কে বিভিন্ন পরিবহনের চালক-হেলপারদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ডিবির অভিযানে ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত