মোঃ রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে পৃথক দুইটি উপজেলায় অভিযান চালিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সেখ এবং উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এবং উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার পরোয়ানা ছিল।
তারা আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতির সুবিধার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন