ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোরে ফতুল্লা থানার মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এসআই (নিঃ) শামীম হোসাইন, এসআই (নিঃ) রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা: মৃত মুসলিম মিয়া, মাতা: মৃত নুরজাহান বেগম, সাং- পশ্চিম মাসদাইর, বারৈইভোগ (খানকার মোড়), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা: মোঃ মামুন হোসেন, মাতা: রাবেয়া বেগম, সাং- শিবু মার্কেট, ব্যাংকের মোড়, সোনা মিয়ার বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশের দাবি, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় প্রথম আসামির বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ সংক্রান্ত রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত