ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন। তিনি দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাদের জন্য ইসলামের আদর্শই প্রকৃত শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই মহান আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে পারেনি। ফলে ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।
সম্মেলনের শেষ পর্বে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। মহানগর সভাপতি হিসেবে মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মো. সুলতান মাহমুদ এবং জেলা সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন