নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন আলীগঞ্জ রেল সেতুর ৯২ নম্বর পিলারের সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মল্লিক (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির মল্লিকের পিতা সুলতান মল্লিক, মাতা মাহিনুর বেগম। তার স্থায়ী ঠিকানা দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। বর্তমানে তিনি দাপা ইদ্রাকপুর উকিল বাড়ির মোড়ে পারভেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার পিসিপিআর (PCPR) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : মাদক ইয়াবা নারায়ণগঞ্জ পুলিশ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন