ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাসদাইর ও গলাচিপা এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক মোঃ ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), পিতা- মৃত ওমর আলী, সাং- মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. রাব্বি (১৮), পিতা- মনির হোসেন, সাং- আমতলা, এনায়েতনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোহাম্মদ সামিউল (১৮), পিতা- মোহাম্মদ জয়নাল, সাং- আমতলা, এনায়েতনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ। ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান চলাকালে উদ্ধার হওয়া ৪০০ (চারশ) গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এদিকে অভিযানে আটক অপর দুইজন আব্দুস সালাম (৩২), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরসিংপুর শামসুল আলমের মোড় এবং সাদ্দাম (১৫), পিতা- সঞ্জু মিয়া, সাং- মাসদাইর পাকাপোল, উভয় থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ফতুল্লা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার আভিযানিক দল এবং পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন