নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া থেকে কাঞ্চনগামী সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর দিকে প্রায় ২০০ মিটার দূরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ জাহাজে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. নুরুল ইসলাম (৪০), পিতা—মৃত নুর নবী, মাতা—মৃত রেজিয়া বেগম, সাং—নুরনীয়া (হাফেজ বাড়ি পূর্বপাড়া), ইউনিয়ন—বক্সমাহমুদ, থানা—পরশুরাম, জেলা—ফেনীকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন