নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম লামাপাড়া গায়েন বাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ফ্ল্যাট থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৪৭) মৃত সামসু গায়েনের ছেলে। তার বাড়ি পশ্চিম লামাপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আফতাব আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, প্রতারণা ও যৌতুক নিরোধ আইনসহ বিভিন্ন ধারায় ছয়টিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন