ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

 নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশ থেকে মোঃ রাশেদ (৩০), পিতা—মৃত কুদ্দুস, সাং—দেওভোগ, নুর মসজিদ, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে অস্ত্রগুলো জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাশেদের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ ও ছিনতাই দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশ থেকে মোঃ রাশেদ (৩০), পিতা—মৃত কুদ্দুস, সাং—দেওভোগ, নুর মসজিদ, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে অস্ত্রগুলো জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাশেদের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ ও ছিনতাই দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত