নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে এসআই (নিঃ) মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম এনায়েতনগর এলাকায় জনৈকা রাশিদা আলমের বাসার সামনে পাকা রাস্তা থেকে সেলিম (৪৫), পিতা-মৃত ইসমাইল, মাতা-শাহবানু, সাং-পশ্চিম এনায়েতনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ সাথী আক্তার (৩৫), স্বামী-মো. ইয়াছিন, মাতা-মৃত জোসনা বেগম, সাং-বাগমারা, ওয়ার্ড নং-৩, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং মোসাঃ রিতা আক্তার (৩৫), স্বামী-মো. কবির হোসেন, মাতা-মৃত নূর জাহান বেগম, ওয়ার্ড নং-৩, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোসাঃ রিতা আক্তার-এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে আরও ছয়টি মাদক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন