কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতি ও অস্ত্র মামলার একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রামু থানার অধীন ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) খোরশেদ আলমের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোস্তাক আহম্মদ ওরফে বাবুলকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবু শামার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রামু থানার জিআর নং-১০৭/১৪, জিআর নং-৩৮২/১৮, জিআর নং-২০৪/১৬ (দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা) এবং জিআর নং-৪১/০৯ (অস্ত্র আইন, ১৮৭৮ সালের ১৯(এ)/(এফ) ধারা) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর আজ সোমবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন