নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ ফারুক হোসেন ওরফে ডাকাত ফারুক ওরফে আইস ফারুক (৪০)। তিনি মৃত হারুন উর রশিদের ছেলে। তার মায়ের নাম খোদেজা বেগম। তার বাড়ি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গত ২ জুলাই ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীঘাট সংলগ্ন ডিউটি পোস্টে থাকা আনসার সদস্যদের ওপর ৫-৬ জনের একটি ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রের মুখে আনসার সদস্য সৈকত মিয়া ও মোঃ মনিরুজ্জমান মুন্সীকে জিম্মি করে তাদের কাছ থেকে দুটি শটগান ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাঁচপুরের দিকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় আনসার সদস্য মোঃ মনির মিয়া (৩৯) বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তদারকিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) শরীফুল হাসান ও এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানার বরাবো ছাপড়া মসজিদ এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ফারুক একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি ও চুরিসহ ১২টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় লুট হওয়া অপর শটগান উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন