নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রিন্সিপাল 100 শপিং মলে সংঘটিত প্রায় এক কোটি টাকার মোবাইল ফোন ও নগদ অর্থ চুরির চাঞ্চল্যকর ঘটনায় আন্তঃজেলা পেশাদার চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১২ জুন সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে সোনারগাঁও থানাধীন প্রিন্সিপাল 100 শপিং মলের ৫ম তলার দোকান নং-৪৫, ‘মোবাইলি বাই আমিনুল টেলিকম’-এর তালা কেটে দুর্বৃত্তরা নগদ ৬ লাখ ১০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোট ১৪৪টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
এ ঘটনায় দোকান মালিক আমিনুল (৪২), পিতা- আবু কালাম, মাতা- তাছলিমা, স্থায়ী ঠিকানা- গ্রাম: চর বলাকী, থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ, বর্তমান ঠিকানা- গ্রাম: গোহাট্টা, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ, সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তদারকি এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোনারগাঁও, কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—১। মোঃ বাবু @ রবি @ রনি (৪০), পিতা- মৃত হোসেন, মাতা- জরিনা বেগম, সাং- ছাতিয়ানি (ভূইয়া বাড়ির পাশে), পোঃ সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
২। মোঃ ইছহাক @ সাগর (৪২), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত রোকেয়া বেগম, স্থায়ী সাং- দারাদীঘিরপাড়, পোঃ জাহাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা- ২নং ঢাকেশ্বরী, গোদনাইল, ভূইয়াপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মোঃ কামাল (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাহাদুরপুর, পোঃ পাঁচকীর্তা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
৪। মোঃ আলমগীর (৪৫), পিতা- মৃত আঃ রশিদ, মাতা- মৃত আফিয়া খাতুন, সাং- পুমকাড়া, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
৫। মোঃ জামাল (৩৮), পিতা- মোঃ জোহর আলী, মাতা- মৃত মালেকা বেগম, সাং- জাফরগঞ্জ কাজীবাড়ি, পোঃ গঙ্গামন্ডল, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
৬। আলাউদ্দিন (৪৫), পিতা- আলেক @ অলেক মিয়া, মাতা- মৃত মাজেদা বেগম, সাং- কামাল্লা ৩নং ওয়ার্ড, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
৭। মোঃ সুমন (৪১), পিতা- মৃত বাবুল, মাতা- আলিয়া বেগম, সাং- পাথরঘাটা নজু মিয়া লাইন, ৩নং গলি কবরস্থানের পাশে, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।
৮। মোঃ রুবেল (২৩), পিতা- মোঃ রোমান, মাতা- ওজেহা বেগম, স্থায়ী সাং- দক্ষিণ হিলসা, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম; বর্তমান ঠিকানা- মিয়া খান নগর, ১৯নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।
৯। আলামিন @ বাম্বু আলামিন (২৩), পিতা- নজু @ নসু, মাতা- নুরবানু @ নরবানু @ রাশিদা, স্থায়ী ঠিকানা- ভাসমান; বর্তমান ঠিকানা- সোনাপুকুড়িয়া, পোঃ যাত্রাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ বাবু @ রবি @ রনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি, মোঃ ইছহাক @ সাগরের বিরুদ্ধে ৩টি, মোঃ আলমগীরের বিরুদ্ধে ১টি এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ১টি চুরির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন