ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা উদ্ধার, ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস পুলিশ দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আসাদ (৫৫), পিতা: আবু সাঈদ মুন্নি, মুক্তিনগর, ৩ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ; টিপু সুলতান (২৭), পিতা: ইমান আলী, স্থায়ী ঠিকানা: চান টাওয়ার, পাগলা ব্রিজ, সিদ্ধিরগঞ্জ; এবং মো. মাহাবুবুর রহমান (৪০), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, বর্তমানে মিজমিজি পাগলাবাড়ী এলাকার তাহের সাহেবের বাড়ির ভাড়াটিয়া।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, "মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা উদ্ধার, ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস পুলিশ দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আসাদ (৫৫), পিতা: আবু সাঈদ মুন্নি, মুক্তিনগর, ৩ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ; টিপু সুলতান (২৭), পিতা: ইমান আলী, স্থায়ী ঠিকানা: চান টাওয়ার, পাগলা ব্রিজ, সিদ্ধিরগঞ্জ; এবং মো. মাহাবুবুর রহমান (৪০), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, বর্তমানে মিজমিজি পাগলাবাড়ী এলাকার তাহের সাহেবের বাড়ির ভাড়াটিয়া।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, "মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত