ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিলাসবহুল স্লিপার কোচ বাস জব্দ

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ৯২ হাজার ইয়াবাসহ বাসের হেল্পার আটক

সংগৃহীত ছবি

মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেল্পারকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল স্লিপার কোচ জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির স্লিপিং সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)কে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত স্লিপার কোচটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ৯২ হাজার ইয়াবাসহ বাসের হেল্পার আটক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেল্পারকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল স্লিপার কোচ জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির স্লিপিং সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)কে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত স্লিপার কোচটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত