নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় রমজান (৩৪), পিতা—মোস্তাকিম গফুর ভান্ডারী, মাতা—আয়েশা খাতুন, সাং—সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, হত্যা এবং বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন