ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সরকারি কাজে বাধা দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা

মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট

ছবি: সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে গড়ে ওঠা অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করে ফুটপাত পরিষ্কার করা হয়, যাতে পথচারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীতে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে গড়ে ওঠা অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করে ফুটপাত পরিষ্কার করা হয়, যাতে পথচারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত