ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

উদ্ধার মালামালের মূল্য ৭ লাখ টাকার বেশি

বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির মালামাল হিসেবে ৭০টি ব্যবহৃত ব্যাটারি, একটি সিসিটিভির হার্ডডিস্ক এবং নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ডাকাত দলের সদস্য মো. নূর নবী (৩৮) ও আঙ্গুর মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়ায় একটি অটো গ্যারেজ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ব্যবহৃত ৭০টি ১২ ভোল্টের ইজিবাইক, মিশুক ও অটোরিকশার ব্যাটারি এবং একটি সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং হার্ডডিস্কটির মূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ ঘটনায় বন্দর থানায় ডাকাতি, অস্ত্র প্রদর্শন ও ডাকাতির মালামাল হেফাজতে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির মালামাল হিসেবে ৭০টি ব্যবহৃত ব্যাটারি, একটি সিসিটিভির হার্ডডিস্ক এবং নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ডাকাত দলের সদস্য মো. নূর নবী (৩৮) ও আঙ্গুর মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়ায় একটি অটো গ্যারেজ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ব্যবহৃত ৭০টি ১২ ভোল্টের ইজিবাইক, মিশুক ও অটোরিকশার ব্যাটারি এবং একটি সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং হার্ডডিস্কটির মূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ ঘটনায় বন্দর থানায় ডাকাতি, অস্ত্র প্রদর্শন ও ডাকাতির মালামাল হেফাজতে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত