ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ১ হাজার ১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে ১ হাজার ১০৭ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটের ঘাট থেকে উপজেলা-গামী সড়কের শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফারুক আহমেদ (৪০), পিতা—মৃত শামছুদ্দীন, মাতা—আমেনা বেগম, গ্রাম—মাছিমপুর, ইউনিয়ন—মুড়াপাড়া, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১ হাজার ১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে ১ হাজার ১০৭ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটের ঘাট থেকে উপজেলা-গামী সড়কের শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফারুক আহমেদ (৪০), পিতা—মৃত শামছুদ্দীন, মাতা—আমেনা বেগম, গ্রাম—মাছিমপুর, ইউনিয়ন—মুড়াপাড়া, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত