নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানার বউ বাজার (দত্তবাড়ী) এলাকার বউ বাজার ১ নম্বর গলিতে জনৈক আনোয়ারের বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. আনোয়ার হোসেন (৪৮), পিতা—মৃত সৈয়দ আহম্মেদ, মাতা—আনোয়ারা বেগম, সাং—দত্তবাড়ী বৌ-বাজার শাহী মসজিদ, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ এবং মো. সিরাজ (৩৫), পিতা—মো. জাহাঙ্গীর হাওলাদার, মাতা—পারুল বেগম, স্থায়ী সাং—বলাইকাটি (হাওলাদার বাড়ী), থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল; বর্তমান ঠিকানা—পুরান বন্দর ঝাউতলা (সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৫ (পাঁচ) গ্রাম, উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় এফআইআর নং-১৭, তারিখ ৮ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন