ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, বিচারাধীন ৮টি মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সোনারগাঁও থানাধীন টিপুরদী এলাকার হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় ৬০ (ষাট) পিস ইয়াবাসহ আজমাইন কবির সাহস (৩০), পিতা—মৃত হুমায়ুন করিব, সাং—গোয়ালদী পূর্বপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, আজমাইন কবির সাহসের বিরুদ্ধে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, বিচারাধীন ৮টি মামলা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সোনারগাঁও থানাধীন টিপুরদী এলাকার হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় ৬০ (ষাট) পিস ইয়াবাসহ আজমাইন কবির সাহস (৩০), পিতা—মৃত হুমায়ুন করিব, সাং—গোয়ালদী পূর্বপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, আজমাইন কবির সাহসের বিরুদ্ধে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত