ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪

ছবি: প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুইজনকে আটক করা হয়েছে। 

‎‎পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে ৩ জুলাই ২০২৬ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেপ্তারকৃতরা হলেন— হৃদয় চন্দ্র দাস (২৩), পিতা: অমৃত চন্দ্র দাস, মাতা: কনিকা রানী দাস, গ্রাম: চালিয়া, থানা: বড়ুরা, জেলা: কুমিল্লা; মো. স্বপন মিয়া ওরফে কসাই স্বপন (৩৮), পিতা: জয়নাল বেপারী, মাতা: হেলেনা আক্তার, স্থায়ী ঠিকানা: ফতেপুর দড়িকান্দী, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ, বর্তমানে পজিমবাণ, সিদ্ধিরগঞ্জ; মো. ইব্রাহিম হাসান হৃদয় (২২), পিতা: আবু তাহের, মিজমিজি দক্ষিণপাড়া, সিদ্ধিরগঞ্জ; এবং মো. আসিফ মিয়া (২১), পিতা: আলী হোসেন, মিজমিজি দক্ষিণপাড়া (আসাদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া), ২ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ।

‎‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয় চন্দ্র দাসের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলা ও পুলিশ আইনের ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ ও অপরাধমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,  গ্রেপ্তারকৃতদের  আইনগত ব্যবস্থা গ্রহণ চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত