ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অটোরিকশা চালক মোমিন হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোঃ মোমিন (৪৫) হত্যা মামলার আসামি শাহিন (৪২), পিতা- নওশের আলী, মাতা- রহিমা বেগম, সাং- দড়িকান্দি, ইউপি- সনমানদি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ মোমিন (৪৫) দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলার দড়িকান্দি থেকে বাংলাবাজার সড়কে অটোরিকশা (মিশুক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একই স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন আসামি শাহিন (৪২)। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ও মনোমালিন্য ছিল।

গত ১৭ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে শাহিনের সঙ্গে মোমিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহিন মোমিনের মাথা, মুখ ও গলায় এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, ওই সময় আসামি মোমিনের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে যান।

স্থানীয়রা খবর দিলে নিহতের বড় ভাই তাকে প্রথমে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে ২০২৬ তারিখ সকাল ৬টা ৪১ মিনিটে তিনি মারা যান।

পরে সোনারগাঁও থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মোমিনের মৃত্যুর পর পূর্বে দায়ের করা মারামারি ও চুরির মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

ঘটনার পর থেকে শাহিন আত্মগোপনে ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মেঘনা থানা পুলিশের সহযোগিতায় ৩ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফ্রেশ কোম্পানির একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করেছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশা চালক মোমিন হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত