ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

৫০ পুরিয়া হেরোইনসহ সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৩০ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়াস্থ কালুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় শ্যামল (২৬), পিতা—বোরহান উদ্দিন, সাং—শিমুলপাড়া, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শ্যামলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৫০ পুরিয়া হেরোইনসহ সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৩০ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়াস্থ কালুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় শ্যামল (২৬), পিতা—বোরহান উদ্দিন, সাং—শিমুলপাড়া, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শ্যামলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত