ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত