ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খুলনায় আওয়ামী লীগ নেতার স্ত্রীর ফ্ল্যাটে ছাত্রলীগ নেতা!

খুলনা প্রতিনিধিখুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক ছাত্রলীগ নেতাকে নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত কাল রাতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল সুমন বেশ কিছুদিন ধরে খুলনা নগরীর ঐ বাসায় অবস্থান করছিলেন। সম্প্রতি তার গতিবিধি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ঐ ফ্ল্যাটে যান। সেখানে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর সাথে তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এ সময় উপস্থিত জনতার তাড়া খেয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুমন দেয়াল টপকে পালিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রী দীর্ঘদিন ধরে ঐ ফ্ল্যাটটিতে বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীদের যাতায়াত ও আশ্রয় দেওয়ার মাধ্যমে অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি বড় অংশ ফ্ল্যাটটিকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক ব্যবসার মূল রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় আওয়ামী লীগ নেতার স্ত্রীর ফ্ল্যাটে ছাত্রলীগ নেতা!

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

খুলনা প্রতিনিধিখুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক ছাত্রলীগ নেতাকে নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত কাল রাতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল সুমন বেশ কিছুদিন ধরে খুলনা নগরীর ঐ বাসায় অবস্থান করছিলেন। সম্প্রতি তার গতিবিধি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ঐ ফ্ল্যাটে যান। সেখানে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর সাথে তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এ সময় উপস্থিত জনতার তাড়া খেয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুমন দেয়াল টপকে পালিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রী দীর্ঘদিন ধরে ঐ ফ্ল্যাটটিতে বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীদের যাতায়াত ও আশ্রয় দেওয়ার মাধ্যমে অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি বড় অংশ ফ্ল্যাটটিকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক ব্যবসার মূল রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত