ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ এলাকার ডান পাশের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের তত্ত্বাবধানে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহ আলম ও এসআই (নিঃ) মো. তারেক সুমনের নেতৃত্বাধীন একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ আবির হোসেন (২০), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-তাম্বুরাবাদ, ৭০নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ২। সোহাগ (১৯), পিতা-মাশুর আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। অনিক সরকার (১৯), পিতা-মৃত অন্ন প্রসাদ, মাতা-মৃত শিপনা রানী, সাং-দক্ষিণপাড়া, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-সুমি বেগম, সাং-তাম্বুরাবাদ, ৭নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৫। মোঃ সোহেল (১৯), পিতা-কামাল হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-তাম্বুরাবাদ, ৭০ নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৬। ওয়ালিদ (১৯), পিতা-মাসুদ মিয়া, মাতা-সাবিনা আক্তার, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। মোঃ মাহফুজ আলম (১৭), পিতা-মিয়াচাঁন, মাতা-রোজিনা বেগম, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৮। তাওহীদ ইসলাম (১৭), পিতা-সুজন মিয়া, মাতা-সেলিনা আক্তার, সাং-তাম্বুরাবাদ, ৭০ নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ৯। মোঃ রিয়াদ (১৬), পিতা-মাসুদ আলম, সাং-খলাপাড়া, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা; ১০। ইমতিয়াজ আহম্মেদ ইমন (১৬), পিতা-তাইজুল ইসলাম, মাতা-শারমিন আক্তার, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, ইউপি-কায়েতপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ১১। তন্ময় (১৬), পিতা-তাপস, মাতা-শিপলা, সাং-দক্ষিণপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১২। মেহেদী হাসান আবিদ (১৫), পিতা-আঃ আজিজ মিয়া, মাতা-মাকসুদা খানম, সাং-খলাপাড়া, ৭০নং ওয়ার্ড, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ধৃত ১২ জনসহ এজাহারনামীয় ৪০ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত