নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পুরাতন চুরি মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় ও অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে ২৫ ও ২৬ জুন বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওয়ারেন্ট তামিল, পুরাতন মামলার আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানায় রুজুকৃত একটি পুরাতন চুরি মামলার তদন্তে জড়িত মো. হাসান (৩০), মো. আকাশ (২১) ও হৃদয় (৩০)-কে ২৬ জুন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মিজমিজি চিশতিয়া বেকারি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সিআর নং-৬০৯/২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আওলাদ হোসেন-কে ২৫ জুন রাত ১১টা ৪৫ মিনিটে কদমতলী বাজার রোড এলাকা থেকে এবং আরেক পরোয়ানাভুক্ত আসামি মো. আলী নুর হোসেন আলম-কে ২৬ জুন রাত ১টা ৩৫ মিনিটে মনির উদ্দিন সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত মো. অনিক (২১)-কে ২৬ জুন রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে চৌধুরীবাড়ী এলাকা থেকে আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন