দামুড়হুদা প্রতিনিধি : দর্শনার বহুল আলোচিত কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার আয়োজনে বার্ষিক ঈদ পুনর্মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে দর্শনা ওয়েব ট্রেড ট্রেনিং সেন্টারে সংস্থার সভাপতি হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহবায়ক কামরুজ্জামান ফিরোজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করেন জাতীয় কৃষক খেত মজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য লিটু বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান ফিরোজ বলেন, আগামী ১০ আগষ্ট 'মার্চ-টু-পিএমও' কর্মসূচী সফল করতে সারাদেশের ১৫ টি চিনিকলের শ্রমিক কর্মচারী ও আখচাষী সহ রাষ্ট্রায়ত্ব চিনিকল রক্ষার স্বার্থে অগ্রগামী দেশপ্রেমিক জনগণকে ঢাকা সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেওয়ার কর্মসূচী সফল করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, উদ্যোক্তা আব্দুল হান্নান, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দারসহ সংস্থার সকল নেতৃবৃন্দ ও সদস্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সংস্থার সদস্য মরহুম আব্দুর রশিদ ও সিরাজুল ইসলাম মেম্বার এর উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেরু এন্ড কোম্পানির জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহ আলম।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন