নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় মজুমদার টিম্বার এন্ড স'মিলের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালাল উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তার পিতা নজির আহম্মেদ, মাতা রমিজা বেগম। তার গ্রামের বাড়ি সাবরাং, বাহারচরা, ১নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন