ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা, নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো ছোরা এবং লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর নেতৃত্বে ২৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর ৪টা ১৫ মিনিটে চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ছিনতাই করে পালানোর সময় মো. সিহাদ (২৭), পিতা- জাকির আলম, মাতা- শাহানাজ বেগম, সাং- চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের ভাগিনা), থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ এবং রিয়াদ (২৬), পিতা- শাহজাহান, মাতা- ময়না বেগম, সাং- চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের বাড়ির পাশে), থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা, নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো ছোরা এবং লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর নেতৃত্বে ২৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর ৪টা ১৫ মিনিটে চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ছিনতাই করে পালানোর সময় মো. সিহাদ (২৭), পিতা- জাকির আলম, মাতা- শাহানাজ বেগম, সাং- চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের ভাগিনা), থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ এবং রিয়াদ (২৬), পিতা- শাহজাহান, মাতা- ময়না বেগম, সাং- চর সৈয়দপুর (তাওলাদ মেম্বারের বাড়ির পাশে), থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত