নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে খানপুর সর্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খানপুর সর্দারপাড়া এলাকায় দারুস সালাম এতিমখানার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় গ্রেফতার করা হয় মোঃ আশিক দেওয়ান (৩১), পিতা- মোঃ দুলাল @ মোহর আলী দেওয়ান, মাতা- ডলি বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম কুতুবপুর (ঋষি বাড়ীর পাশে প্যাদা বাড়ী), ওয়ার্ড নং-০৪, ডাকঘর- বুড়িরহাট, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর; বর্তমানে এনায়েতনগর মুরাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং সাগর ইসলাম (৩৩), পিতা- শহিদুল ইসলাম, মাতা- হালিমা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম খানপুর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ; বর্তমানে নগর খানপুর পলিস্টার ক্লাব এলাকায় বসবাসকারী।
তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন