নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই মো. ময়েন উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন পাগলা পূর্বপাড়া বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডিএম আহসান হাবীবের কার্যালয়ের সামনে থেকে মো. মমিনুল হক (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত সিরাজুল হক ও মৃত মাজেদা বেগমের পুত্র এবং তার স্থায়ী ঠিকানা রসুলপুর বাগানবাড়ী, ডাকঘর-কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। এ সময় তার কাছ থেকে ৮০০ (আটশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন