ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাতদলের হামলা: অভিযানে গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূইয়া (২৯) এবং সজীব মোল্লা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। এ সময় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন আহত হন।

একই রাতে ডাকাতদল পাশের একটি বাড়িতেও হানা দেয়। সেখানে তারা নগদ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ডাকাতদের হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পরদিন আহত সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাকাতি ও হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে প্রশাসনের একজন কর্মকর্তার ওপর হামলা ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাতদলের হামলা: অভিযানে গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত