নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও পুরাতন মামলার আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে বুধবার (২৪ জুন ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ও ফোর্স অংশ নেয়।
অভিযানে সিআর নং-৯২৭/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আক্তার আলীর ছেলে। তার ঠিকানা আইলপাড়া আদমজী এলাকায়, কাউন্সিলের বাড়ির পাশে সাহেদুলের বাড়ির ভাড়াটিয়া।
এছাড়া জিআর প্রসেস নং-১০৬৯/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত খবির উদ্দিনের ছেলে। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মধ্যপাড়া এলাকায়।
একই অভিযানে সিদ্ধিরগঞ্জ থানায় রুজুকৃত পুরাতন মামলার আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫)-কেও গ্রেফতার করা হয়। তিনি কাশেমপাড়া নাভানা ভূইয়া সিটি (এমএম টাওয়ার-১, ৭ম তলা, বি-১২৫০ ফ্ল্যাটের ভাড়াটিয়া), ৭নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।
এ ছাড়া অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন, পুরাতন মামলার ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান,সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত ৪জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন