ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির গ-জোনের ইনচার্জ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় মো. সুমন (পিতা- খোকন, সাং- গাউছিয়া পারগাঁও, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ) এবং শাওন (পিতা- মৃত রুহুল আমিন, সাং- ভুলতা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ)-কে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনই রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির গ-জোনের ইনচার্জ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় মো. সুমন (পিতা- খোকন, সাং- গাউছিয়া পারগাঁও, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ) এবং শাওন (পিতা- মৃত রুহুল আমিন, সাং- ভুলতা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ)-কে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনই রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত