ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি গ্রেপ্তার ‎

ছবি: প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এসআই (নিঃ) মো. শামীম রেজা-এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

‎গত ২২ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সাততলা ভবনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিন উজ্জল (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। 

‎‎তিনি সোনারগাঁ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। তার পিতার নাম মেহের আলী। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম মাস্টারবাড়ি এবং বর্তমানে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎‎পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা ওই এলাকায় সমবেত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও সরকারবিরোধী স্লোগান-মিছিলের পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাজিম উদ্দিন উজ্জলকে গ্রেপ্তার করা হয়।

‎‎এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৫১, তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯/১০/১১/১২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৪২ জনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি গ্রেপ্তার ‎

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত