ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও সন্ত্রাসের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ সংসদীয় আসনের যাত্রাবাড়ী থানার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি।
বিক্ষোভ মিছিলটি শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা গুম, খুন ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে যাত্রাবাড়ী থানা জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন