ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন) সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী। উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে পেয়ারা গাছ লা‌গি‌য়ে বিশ্ব প‌রি‌বেশ দিব‌স পাল‌নে বৃক্ষ‌রোপন ও বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন ক‌রেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা ‌কোস্টাল ডে‌ভেলপ‌মেন্ট পার্টনার‌শিপ (সি‌ডি‌পি), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডি‌ডি এবং ওয়াদা যৌথভা‌বে বিশ্ব প‌রি‌বেশ দিবস পাল‌নে বৃক্ষ রোপন ও বিতর‌নের এই উদ্যোগ ও কর্মসূচী গ্রহন ক‌রে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল 'প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য' জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ ও প্রকৃতি-ভিত্তিক সমাধানের ওপর আলোকপাত করাই ছিল এবারের মূল লক্ষ‌্য। 

সি‌ডি‌পি এর এরিয়া সমন্বয়কারী মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মো: শা‌হিনুর রহমান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, এডি‌ডির প্রতি‌নি‌ধি না‌র্গিস খাতুন, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: মোজাফফর হো‌সেন। 

আরো উপ‌স্থিত ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস‌্য ছ‌বি রানী মন্ডল, সাংবা‌দিক ক‌বির আকবর, নাগ‌রিক ফোরাম নেতা ও সমাজ সেবক মো: মোহতা‌দির, শওকাত আলী, না‌র্গিস বেগম প্রমুখ। অনুষ্ঠা‌নে ৫০ জ‌নের ম‌ধ্যে ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করা হয় এবং উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে দু‌টি ফলজ বৃক্ষ রোপন ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব তামান্না ফের‌দৌসী।

বৃক্ষ রোপন ও বিতর‌নের পূ‌র্বে ছোট্র আলোচনায় অংশগ্রহনকারীরা ব‌লেন পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই হলো বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসের মূল বার্তাকে দুটি কথায় প্রকাশ করা যায়, (১) বৃক্ষরোপণ ও সংরক্ষণ: পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং বিদ্যমান গাছপালা ও বনাঞ্চল রক্ষা করা। (২) দূষণ নিয়ন্ত্রণ: প্লাস্টিকসহ সকল প্রকার অপচনশীল বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বর্জন করে পরিবেশকে দূষণমুক্ত রাখা।

এ বিষ‌য়ে সকল নাগ‌রি‌কের স‌চেতনাতা বৃ‌দ্ধির উপর জোর দেয়া হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত