সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে রবিবার (২১ জুন) সকালে শাহজাদপুর থানা চত্বরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ উদ্দিনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মন্তাজ উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল বগুড়া-নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ১৬ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং গাড়িটি থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপের চালক জানান, জালগুলো পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকা থেকে বগুড়ায় নেওয়া হচ্ছিল।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জব্দ করা ১৬ বস্তা থেকে মোট ৯৩ পিস অবৈধ চায়না দুয়ারি জাল পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, পিকআপের চালক ও তার সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিকআপটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন, চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি অবৈধ জালের ব্যবহার বা পরিবহনের তথ্য পেলে দ্রুত প্রশাসন বা মৎস্য বিভাগকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন