নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার আরও চার আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২০ জুন) সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে রুবেল মিয়া (৩২), কাউসার হোসেন (৩০), আক্তার ওরফে কানা আক্তার (৪৫) এবং মো. অজিদ মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি হৃদয় হাসান (২৭) ও কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় মো. ইদ্রিস মৃধা (২৯) এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন সরকার (৫০)কে আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন