কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামি টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ জুন রাত ৮টা ১৫ মিনিটে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জমির হোসেনের পিতার নাম মৃত সৈয়দ হোসেন। তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া এলাকায়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, মাদক ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন