ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সবুজবাগ-মুগদা জোনের জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৯ জুন (শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামের তৃতীয় তলার হলরুমে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'সুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলদের জবাবদিহিতা এবং কর্মতৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয়, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে সবুজবাগ-মুগদা জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সবুজবাগ-মুগদা জোনের জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৯ জুন (শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামের তৃতীয় তলার হলরুমে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'সুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলদের জবাবদিহিতা এবং কর্মতৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয়, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে সবুজবাগ-মুগদা জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত