ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাইক্রোবাস, ভুয়া আইডি কার্ড, র‌্যাব ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল উদ্ধার

র‌্যাব পরিচয়ে ডাকাতি, ২ ঘণ্টার মধ্যেই ৫ ভুয়া সদস্য গ্রেফতার

সংগৃহীত ছবি

ঢাকার আশুলিয়ায় র‌্যাবের ভুয়া পরিচয় ব্যবহার করে ডাকাতির ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮ জুন ২০২৬-এর তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসে করে সাভার থানার আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকার দিকে যাচ্ছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে ডিবির একটি দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নেয়।

সন্দেহভাজন মাইক্রোবাসটিকে থামানোর পর তল্লাশি চালিয়ে ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র, ৫টি র‌্যাব ভেস্ট, ৫টি র‌্যাব ক্যাপ, একটি টয়োটা মাইক্রোবাস, ৬টি নম্বর প্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল এবং ৩টি স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮), মো. সুমন (৩৬), মো. সারোয়ার হোসেন সাগর (৩৫), মো. সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং মো. কাঞ্চন (৩৫)।

উদ্ধারকৃত আলামতসমূহ ১৮ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-১১৮ এর ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে ডাকাতি কার্যক্রম পরিচালনা করত। এ ঘটনায় আরও কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে ডাকাতি, ২ ঘণ্টার মধ্যেই ৫ ভুয়া সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত