ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফেসবুক থেকে সংগৃহীত ছবি

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা মো. রুবেল (২৮), মো. আরজান হোসেন (৩৭) ও মো. সোহেল রানাকে (৪৩) জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের লবণবাহী কাভার্ডভ্যান শনাক্ত করা হয়।

পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে এর বডির সামনের অংশে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে দেখা হয়। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আরজান হোসেন (৩৭), পাবনা সদর উপজেলার তিনগাছা রাজাপুর এলাকার বাসিন্দা।

মো. মোজাহের শেখ (৩৩), কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর এলাকার বাসিন্দা।

মো. সুরুজ হোসেন (২৬), সাতক্ষীরার শ্যামলনগর এলাকার বাসিন্দা।

মো. সোহেল রানা (৪৩), গাজীপুর সদর উপজেলার বাসিন্দা।

মো. রুবেল (২৮), গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা মো. রুবেল (২৮), মো. আরজান হোসেন (৩৭) ও মো. সোহেল রানাকে (৪৩) জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের লবণবাহী কাভার্ডভ্যান শনাক্ত করা হয়।

পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে এর বডির সামনের অংশে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে দেখা হয়। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আরজান হোসেন (৩৭), পাবনা সদর উপজেলার তিনগাছা রাজাপুর এলাকার বাসিন্দা।

মো. মোজাহের শেখ (৩৩), কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর এলাকার বাসিন্দা।

মো. সুরুজ হোসেন (২৬), সাতক্ষীরার শ্যামলনগর এলাকার বাসিন্দা।

মো. সোহেল রানা (৪৩), গাজীপুর সদর উপজেলার বাসিন্দা।

মো. রুবেল (২৮), গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত