ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প পানির ট্যাংকির সামনে থেকে হাজী কুটু শিকদার (৫৬), পিতা-মৃত আঃ আরিফুর রহমান শিকদার, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-কদমতলী কলেজপাড়া শিকদারবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই দিন ভোর ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কাউন্সিলরের অফিসের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মুন্না @ সাহিদ (৩৪), পিতা-মৃত জুমরাতী তিনকুড়ি, মাতা-শাহিদা খাতুন, সাং-সুমিলপাড়া বিহারী কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প পানির ট্যাংকির সামনে থেকে হাজী কুটু শিকদার (৫৬), পিতা-মৃত আঃ আরিফুর রহমান শিকদার, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-কদমতলী কলেজপাড়া শিকদারবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই দিন ভোর ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কাউন্সিলরের অফিসের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মুন্না @ সাহিদ (৩৪), পিতা-মৃত জুমরাতী তিনকুড়ি, মাতা-শাহিদা খাতুন, সাং-সুমিলপাড়া বিহারী কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত