নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বুধবার (১৭ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের হিরাঝিল ৪নং গলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পারভেজ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা পূর্ব সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. রফিকুল ইসলাম এবং মাতা আনোয়ারা বেগম। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পারভেজের বিরুদ্ধে টেকনাফ থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন